ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘মন খারাপ’ সেই কুমির নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল বন বিভাগ 

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত

হযরত খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে আনা কুমিরটি ১৯ দিন ধরে কোনো খাবার গ্রহণ করছে না।

কর্মকর্তাদের মতে, কুমিরের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের কারণে দীর্ঘ সময় অনাহারে থাকা মোটেও অস্বাভাবিক নয়। তাই বিষয়টিকে সম্পূর্ণ স্বাভাবিক বলে জানিয়েছে বন বিভাগ।

বুধবার (৩ জুন) বাগেরহাটের মাজারের দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। এরপর থেকে এটিকে মুরগি ও হাঁসসহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হলেও প্রাণীটি তা গ্রহণ করেনি। এমনকি খাবার শিকার করার প্রবণতা দেখালেও শেষ পর্যন্ত তা মুখে নেয়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বলছেন, পূর্ণবয়স্ক কুমির একবার পর্যাপ্ত খাবার গ্রহণ করলে কয়েক মাস পর্যন্ত না খেয়েও অনায়াসে টিকে থাকতে পারে।

এ বিষয়ে মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান বলেন, কুমির একটি সরীসৃপ প্রাণী। এদের বিপাকীয় কার্যক্রম তুলনামূলক ধীর হওয়ায় দীর্ঘ সময় খাবার ছাড়াই বেঁচে থাকা সম্ভব। একটি সুস্থ কুমির ছয় মাস পর্যন্ত না খেয়েও থাকতে পারে। ফলে উদ্ধার কুমিরটির ১৯ দিন খাবার না খাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

প্রায় ৫০ বছর বয়সি এই কুমিরটির দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৫০০ থেকে ৬০০ কেজি। বন বিভাগের ভাষ্য, প্রাণীটি অতিরিক্ত চর্বিযুক্ত হওয়ায় স্বাভাবিকের তুলনায় কম চলাফেরা করছে। বর্তমানে প্রতিদিন খাঁচার পানি পরিবর্তন, শরীরে পানি স্প্রে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে এর পরিচর্যা করা হচ্ছে।

মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান আরও জানান, আপাতত কুমিরটিকে পুনর্বাসন কেন্দ্রেই রাখা হয়েছে। পরবর্তী সময়ে এটিকে কোথায় স্থানান্তর বা সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বন বিভাগ।

আরও পড়ুন

উল্লেখ্য, ১ জুন খানজাহান আলী মাজারের দিঘিতে ফাতেমা নামে এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এর দুই দিন পর বুধবার (৩ জুন) কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে বন বিভাগ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী