ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারিকেল পাড়তে গাছে উঠে ছিলেন মাহিন, অতঃপর...

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি: আরটিভি

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তবে বর্তমানে সে খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে পরিবারের সঙ্গে বসবাস করত।

মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এরপর তারা গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। মাহিন একসময় পড়াশোনা করলেও বর্তমানে বিভিন্ন মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করত।

বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে একটি গাছে উঠতে বলেন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্বজনেরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে পথেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন রোধে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী।
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
আরও পড়ুন
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন