ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:২১ এএম
ছবি: আরটিভি

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে নীলফামারীতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়ায় তার প্রভাব পড়েছে তিস্তা নদীতীরের নিচু চরাঞ্চলে।

সোমবার (২২ জুন) দুপুর ৩টায় কুড়িগ্রামের স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সামান্য কমে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদের পানি ৪৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদ-নদীর চর ও দ্বীপচরে পানি উঠেছে। এছাড়া ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি কিছুটা অপরিবর্তিত রয়েছে। নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিচু চরাঞ্চলে অবস্থিত আমন ধানের বীজতলা, শাকসবজি, পাট ও ভুট্টাখেতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

জেলার রাজারহাট উপজেলার চর গতিয়াসাম ও সরিষাবাড়ী এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াই পিয়ার ও রামনিয়াসার নিচু এলাকায় পানি উঠে প্লাবিত হচ্ছে।

জেলার রাজারহাট স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে, যা নদ-নদীর নিম্নাঞ্চলে প্রভাব ফেলতে পারে।

এদিকে, নিম্নাঞ্চল নিমজ্জিত হতে শুরু করায় সেখানকার কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবগুলো নদ-নদীর পানি বাড়লেও তিস্তার পানি তুলনামূলক বেশি বেড়েছিল। আজ সোমবার তিস্তার পানি কমছে। কিন্তু অন্য নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। তবে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির তেমন কোনো শঙ্কা নেই।

তিনি আরও জানান, ভারতের পশ্চিমবঙ্গ অংশের গজলডোবা ব্যারাজের ২০টি গেট খুলে দেওয়ার ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের ফলে সিলেট বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রবিউল হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-৩।
প্রেমে সাড়া পেয়ে না ‘মাথা নষ্ট’ হয় রবিউলের, ঢুকে পড়েন কিশোরীর রান্নাঘরে
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
আরও পড়ুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু
স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে বাঁচাতে ৩ কিলোমিটার ছুটলেন জেলেরা
‘এখন কোথায় যায়া ঠাঁই নিমু! শেষ সম্বলটুকুও কাড়ি নিল রাক্ষসী’