ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে দ্রুত বাড়ছে দুধকুমারের পানি: নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:২২ পিএম
দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে : ছবি আরটিভি

উজানের ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রোববার (২৮ জুন) সকালের দিকে পানি বৃদ্ধির গতি কম থাকলেও দুপুরের পর থেকে তা ভয়াবহ রূপ নেয়। ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় দুধকুমারের পানি বৃদ্ধি পায় ৩২ সেন্টিমিটার। বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ঘন্টায় পানি বৃদ্ধি পায় ২৪ সেন্টিমিটার।

এতে এ নদীর পানি সমতলে ২৯ দশমিক ৪৯ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় এ নদীর পানি বিপদসীমার মাত্র ১১সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তি নিম্নাঞ্চলে পানি প্বপ্রবেশ করেছে। এতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চর বলদিয়া, নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর,বালাবাড়ি, লুছনি, ফান্দর চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এসব এলাকার বাড়ি ঘরে পানি প্রবেশ না করলেও ক্ষেত খামার ডুবে গেছে। বাড়ির আশেপাশে পানি উঠায় যোগযোগ ব্যবস্থায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে মানুষের। পাইকের ছড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান দুপুর থেকে দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদীর পানি। এতে পাইকের ছড়া, পাইকডাঙ্গা গ্রামসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।

আরও পড়ুন

অপরদিকে তিস্তা, ব্রহ্মপুত্রের পানিও ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী তিনদিন কুড়িগ্রামের সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময়ে নদনদীর পানি সতর্কসীমায় বা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে আবারও প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল ও চরাঞ্চল।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদনদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘন্পাটায় পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু