ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে পড়ে ছিল নবজাতকের লাশ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো সকালে এক টোকাই ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

মরদেহটি প্রথম দেখতে পাওয়া টোকাই বলেন, আমি প্রতিদিনের মতো সকালে এখানে কুড়াতে এসেছিলাম। একটি প্লাস্টিকের ব্যাগ দেখে খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো একটি বাচ্চার মরদেহ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের জানাই। তারা এসে দেখে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ একটি সন্তানের আশায় বছরের পর বছর অপেক্ষা করেন। অথচ কেউ একজন জন্ম নেওয়া একটি নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে গেছে। এমন নির্মমতা মেনে নেওয়া কঠিন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তাব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ এবং বিভিন্ন মাধ্যমে তা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
আরটিভিতে সংবাদ প্রকাশ / দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গৃহকর্মী ভিসায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে নির্যাতনের শিকার হওয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রেহেনা খাতুনকে অবশেষে বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেওয়া হয়েছে।
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা
গণপিটুনিতে নিহত / সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
আরও পড়ুন
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পদ্মায় ধরা ১৭ কেজির পাঙাশ, দাম উঠল যত
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার