ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নকলে সহযোগিতার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইচএসসি ও সমমান পরীক্ষার হলে নকলে সহযোগিতার অভিযোগে দায়িত্বে থাকা দুই শিক্ষককে এক বছরের জন্য পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৩ নম্বর পরীক্ষাকক্ষে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী বুসরা আক্তার পরীক্ষা চলাকালে নকল করার সময় দায়িত্বে থাকা দুই শিক্ষক তাকে সহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম।

আরও পড়ুন

পরে তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসার শিক্ষক নুরুল হুদা এবং আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার শিক্ষক আল আমিনকে এক বছরের জন্য সব পাবলিক পরীক্ষার হলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে নকলের দায়ে পরীক্ষার্থী বুসরা আক্তারকে চলমান এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। 
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত রিকশায় তুলে নেওয়া হয় ১৪ বছরের এক গৃহপরিচারিকাকে। এরপর একটি ভাড়া বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। 
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
আরও পড়ুন
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু