সোনারগাঁয় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ জনের জেল-জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৮:৩৬ পিএম


সোনারগাঁয় ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের দায়ে ১৫ জনের জেল-জরিমানা
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকান ও রাস্তায় পার্কিংয়ের অভিযোগে ১৫ জন দোকানদার ও অটোরিকশা ড্রাইভারদের গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়।

এইচএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণের নির্বিঘ্নে চলাচলে যানজট নিরসনে এ অভিযান বলে জানান স্থানীয় প্রশাসন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

গ্রেপ্তার ১৪ জনকে বিনাশ্রমে কারাদণ্ড ও একজনকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়।

অভিযানে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইউএনও আসিফ আল জিনাত বলেন, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিডার রোডে অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত ও পাশাপাশি রাস্তায় যত্রতত্র অটোরিকশা পার্কি না করার জন্য বিভিন্ন সময় অভিযান ও মাইকিং করা হয়। ওই এলাকায় অটোরিকশার জন্য আলাদা জায়গা থাকা সত্ত্বেও ও তারা রাস্তার ওপর পার্কিং করে রাখে। তাদেরকে স্থানীয় চেয়ারম্যান ও বিএনপির নেতাদের মাধ্যমে সচেতন করি। আইনের প্রতি সম্মান দেখাতে বলি। তারা কিছুই মানছে না। বুধবার (১ জুলাই) তাদের এইচএসসি পরীক্ষার বিষয়ে বলা হয়- তাতেও তারা সচেতন হয়নি। পরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আজকের অভিযান একটি সতর্কতামূলক অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী অভিযান আরও শক্ত অবস্থানে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মোগরপাড়া চৌরাস্তার দুপাশে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এ যানজটমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থাপূর্বক সাজাপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission