ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার কথা ভাবছে: কৃষিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত

সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার কথা ভাবছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

‎শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি কার্ডের কারণে সারা দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। এতে করে কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয় তা আমরা জানতে পারবো। কোনো এলাকায় আলু বেশি উৎপাদন হবে তাদের বলে দিতে পারবো চাহিদা কতো। তখন কৃষকেরা চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। যোগান ও চাহিদার সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না।

আরও পড়ুন

তিনি বলেন, একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। বেশি উৎপাদনের কারণে চাহিদার বেশি সবজির দাম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, কৃষকের ক্ষেতে টমেটো আছে৷ কিন্তু দাম না পাওয়ায় টমেটো তুলে না। কারণ ক্ষেত থেকে নিয়ে বাজারে নিতে যে খরচ সেটিও পাওয়া যায় না। এতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন।

‎‘সেজন্য সরকার ইউনিয়নে মিনি কোল্ডস্টোরেজ করার কথা ভাবছে। প্রধানমন্ত্রীর কনসেপ্ট থেকে ইউনিয়নে কোল্ডস্টোরেজ করা হবে। এবং সেটি সোলার প্যানেলের মাধ্যমে রান করবে। ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে না।’

‎কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের অর্থনৈতিক অগ্রগতি দরকার। কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে যারা হতদরিদ্র কৃষক, যারা কৃষি ঋণে জর্জরিত, তাদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
‘সিন্ডিকেট এতই শক্তিশালী, সরকারও এদের কাছে অসহায়’
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা