ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে চাঁন মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাহফুজ আহমেদ মিথুনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের ছোট দিগটারী গ্রামের চাঁন মিয়ার সঙ্গে প্রায় ২০ বছর আগে মুক্তি বেগম ওরফে মুক্তার (৪০) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে চাঁন মিয়া ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চাঁন মিয়ার অনুপস্থিতিতে প্রতিবেশী মাহফুজ আহমেদ মিথুনের সঙ্গে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে মুক্তি ও মিথুন পাশের একটি উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন। এ নিয়ে চাঁন মিয়া ও তার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরে শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ৮টার দিকে ছোট দিগটারী গ্রামের মোজাম্মেল মিয়ার বাড়ির সামনে চাঁন মিয়ার সঙ্গে মিথুনের দেখা হয়। এ সময় মিথুন তাকে গালিগালাজ ও হুমকি দেন। এর প্রতিবাদ করলে মিথুন তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় চাঁন মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মিথুন পাশের একটি বাড়িতে ঢুকে আত্মগোপন করেন। পরে চাঁন মিয়া সেখানে গেলে মিথুন আবারও তাকে বেধড়ক মারধর করেন। এতে চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মিথুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাগনে আলম মিয়া বাদী হয়ে নিহতের স্ত্রী মুক্তি বেগম, মাহফুজ আহমেদ মিথুন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মণ্ডল গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা দেবে জাইকা
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আন্দোলনকারীদের হামলায় আহত পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মারা গেছেন।
গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত সেই পোশাক শ্রমিকের মৃত্যু
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
৪০৬৮ কোটি টাকার নতুন দুইটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
বরগুনার আমতলীতে এক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্বের কয়েক লাখ টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্সের অর্থের হিসাব গোপন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। 
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী এলাকাবাসীর বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা ও হয়রানিমূলক' মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত 
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু