রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ১২:৪৮ পিএম


রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে পাহাড় ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলার বাঘাইছড়ির ৬নং ওয়ার্ডের পশ্চিম লাইল্ল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় টানা ভারী বর্ষণ। মঙ্গলবার সকালে লক্ষী বিলাস চাকমা গরুকে ঘাস খাওয়াতে গিয়ে পাহাড় ধসে তিনি মারা যান।

এদিকে কয়েক দিনের টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। রাঙ্গামাটিসহ বিভিন্ন উপজেলার কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হচ্ছে।

অন্যদিকে, টানা বর্ষণ শুরু হলেই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারণা চালানো হচ্ছে। ভারী বর্ষণ শুরু হলে তারা যেন ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করেন, সে জন্যও আহ্বান জানানো হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টিসহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড় ধসপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission