ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৬ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

আরও পড়ুন

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

পাশাপাশি ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে, এদেশের জনগণকে ডিসেম্বরের হুমকি দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
দিল্লিতে জন্ম নেওয়া শয়তানের দোসরদের দিল্লিতেই ফিরে যেতে হবে: ভূমি মন্ত্রী
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে শুক্রবার মধ্যরাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনানের (৫) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। একই দুর্ঘটনায় নিহত সিএনজিচালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সিএনজিতে এবং পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজিচালকসহ মোট সাতজন নিহত হন। পরে বাসটির চালক বাসটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। আরটিভি/টিআর
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
নেত্রকোণার কলমাকান্দায় শুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় এক শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে খুরশেদ আলম নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
বিদ্যালয়ের মিটিংয়ে শিক্ষিকাকে থাপ্পড় দিলেন শিক্ষক
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
মানিকগঞ্জের ঘিওরে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি এবং ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে।
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
খুলনার পাইকগাছায় শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অ্যাকাডেমিক ভবন ঘেঁষে ময়লা-আবর্জনার স্তূপ নিয়ে আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ওই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
আরটিভিতে সংবাদ প্রকাশ: বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় পরিষ্কারে উদ্যোগ
আরও পড়ুন
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গহিন জঙ্গলে পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, পড়ে ছিল লাশ