ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পরিষ্কার করেছে ছাত্রদল

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি: আরটিভি

রাঙামাটির মানিকছড়িস্থ সাপছড়ি এলাকায় আকস্মিক পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার করেছে ছাত্রদল।

টানা বর্ষণের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সাপছড়ি এলাকায় পাহাড় ধসে রাস্তার উপর পড়ে। ​এই সংকটময় মুহূর্তে স্থানীয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কোদাল দিয়ে রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি পরিষ্কারের কাজে সরাসরি অংশগ্রহণ করেন। ​ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় দ্রুততম সময়ে রাস্তার মাটি সরিয়ে যান চলাচল আবারও স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তা পরিষ্কারের কাছে অংশগ্রহণ করেন।

জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হোক মানুষের সেবায়, সংকটে ও জনকল্যাণে— এটিই আবারও প্রমাণ করলো ছাত্রদল।

সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ও প্রয়োজনে এমন ইতিবাচক ভূমিকা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী