ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ পর্যটকের : ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করে।

‎টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।

আরও পড়ুন

‎বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
বাংলাদেশে ফ্যাসিস্টদের আর কখনো সুযোগ দিতে চান না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, জ্বালাও-পোড়াও আর নয়। সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে জ্বালানি সংকট নিরসনে স্থানীয় নেতাকর্মীদের সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সাধারণ খামারি ও জনগণকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উৎসাহিত করতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম এমপি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিতে পারবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
আরও পড়ুন
এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
ঈশ্বরদীর ‘গ্রীনসিটি’ থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী
গলায় ও শরীরে রশি পেঁচানো অবস্থায় ধানক্ষেতে পড়েছিল রাব্বি