ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় ৪ নারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: আরটিভি

কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ডলুরা বিওপির সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।

আটক নারীরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক চার নারী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সেখানে অবস্থানকালে সমস্যায় পড়ে শনিবার ভোরে তারা ডলুরা সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে বিজিবির সদস্যরা সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।

পরে বিজিবি তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক নারীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চার নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে প্রবেশের পরপরই তাদের আটক করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। 
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির কাছের গাছতলায় ফেলে যাওয়ার ঘটনার পর অবশেষে আশ্রয় পেয়েছেন ৯৫ বছর বয়সী শামসুল হক মোল্লা।
গাছতলায় ফেলে যাওয়া ৯৫ বছরের বাবাকে ঘরে নিলেন ছেলে
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকেরাও নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
তাদের মধ্যে আহাদ (১৯) নামে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
সুনামগঞ্জে প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই