ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের টাকা না দেওয়ায় স্ত্রীকে হত্যা করল স্বামী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহত হয়েছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) মধ্য রাত ২টা ৪৫-এর দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) মজনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। ঘাতক স্বামী সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

আরও পড়ুন

নিহতের গ্রামের বাড়ির প্রতিবেশী শামীম মিয়া বলেন, নাসিমা আক্তারের স্বামী মাদকসেবী। প্রায়ই নেশার টাকার জন্য তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। পরে প্রায় মাস খানেক আগে নাসিমা তার দুই সন্তান আট বছরের এক মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলেকে নিয়ে শ্রীপুরে চলে আসে। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি (লিচু বাগান) মজনুর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় চাকরি করতো। রোববার (১২ জুলাই) নাসিমা প্রথম মাসের বেতন পেয়ে বাসায় যায়। খবর পেয়ে ওই রাতেই তার স্বামী সাইদুল ইসলাম বাসায় আসে। রাতে তার স্ত্রীর কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তার দুই সন্তানের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা তাহসিন বলেন, পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে উপর্যুপুরি একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাদী মোহাম্মদ বলেন, নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সাইদুল গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ কর হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
যাত্রী সেজে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।
‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’, প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টার মধ্যেই
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
নিজের জন্মদিনে এলাকাবাসীর জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কবি, লোকগবেষক ও শিক্ষাবিদ সৈয়দ জাহিদ হাসান।
জন্মদিনে এলাকাবাসীকে বিদ্যালয় উপহার দিলেন কবি
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
যে তথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছিলেন ওসি!
আরও পড়ুন
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন