ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক রেখে উধাও

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়ির সিঁড়িতে দুই থেকে তিন দিন বয়সী একটি নবজাতক ছেলে শিশুকে রেখে গেছে অজ্ঞাত কেউ। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। সকালে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে বাইরে এসে তাকে দেখতে পান। পরে তারা শিশুটিকে কোলে নিয়ে প্রাথমিক পরিচর্যা করেন।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ শিশুটিকে দেখতে বাড়িটিতে ভিড় করেন। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেন। পরে খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে বুধবার (১৫ জুলাই) একটি সভা অনুষ্ঠিত হবে। পরিচয় শনাক্ত করা না গেলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে উপযুক্ত দম্পতির কাছে শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে আছে। কেউ দত্তক নিতে আগ্রহী হলে তাকে সমাজসেবা বিভাগের নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
প্রথমবার বাড়ি কিনছেন? মর্টগেজের বাইরে যে খরচগুলো আসবে
লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে বাড়িছাড়া ছেলে ও পুত্রবধূ