ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

টেক্সাসে থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প, বাড়ির দাম ৬ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বিশ্বের বৃহত্তম থ্রিডি প্রিন্টেড আবাসন প্রকল্প গড়ে উঠেছে। অস্টিনের কাছে অবস্থিত ‘উলফ র‍্যাঞ্চ’ আবাসিক এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক রোবট দিয়ে ১০০টি বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলোর দাম গড়ে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ ডলারের কাছাকাছি।

বাড়িগুলোর নির্মাণশৈলী সাধারণ বাড়ির মতো নয়। কংক্রিটের একের পর এক স্তর স্তুপ করে তৈরি করার কারণে এগুলোর দেয়াল ঢেউখেলানো ও মজবুত। প্রযুক্তি পেশাজীবী ড্যানিয়েলা গ্লেজ ও তার স্বামী ঐতিহ্যবাহী কাঠের বাড়ির বদলে এই থ্রিডি প্রিন্টেড চার বেডরুমের বাড়িটি কিনেছেন। তাদের মতে, কংক্রিটের তৈরি হওয়ায় বাড়িগুলোতে তাপমাত্রা স্বাভাবিক থাকে, ঘর গরম বা ঠান্ডা রাখতে বিদ্যুৎ খরচ কম হয়, এবং এটি খরা, ঝোড়ো হাওয়া বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে খুবই নিরাপদ ও টেকসই।

এই বাড়িগুলো তৈরি করেছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'আইকন'। তাদের তৈরি বিশেষ মেশিন 'ভলকান' টুথপেস্টের মতো করে কংক্রিট মিশিয়ে ধাপে ধাপে এসব দেয়াল তৈরি করে। এই প্রযুক্তিতে বাড়ি তৈরিতে সাধারণ ঘরের তুলনায় সময় প্রায় ৬ সপ্তাহ কম লাগে এবং খরচও গড়ে ৪০ শতাংশ কমে যায়। ঐতিহ্যবাহী ঘরের দেয়াল যেখানে ঘণ্টায় ৪০ মাইল বেগের বাতাস সামলাতে পারে, আইকনের থ্রিডি প্রিন্টেড দেয়াল ঘণ্টায় ১৭৫ মাইল বেগের ঝড় এবং ১৮০ মিনিট পর্যন্ত আগুন প্রতিরোধ করতে সক্ষম।

২০২৪ সালে বিশ্বজুড়ে থ্রিডি প্রিন্টেড বাড়ির বাজার ছিল প্রায় ৬ কোটি ডলারের, যা ২০৩৩ সালের মধ্যে ৪৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আইকন সম্প্রতি ব্ল্যাকরক ও বেইলি জিফোর্ডের মতো প্রতিষ্ঠান থেকে ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। তারা শিগগিরই তাদের নতুন রোবট 'টাইটান' উন্মোচন করতে যাচ্ছে, যা ২৬ ফুট উঁচু পর্যন্ত কংক্রিটের দেয়াল তৈরি করতে পারবে। আইকনের আশা, এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের সমাধান করবে এবং সাশ্রয়ী মূল্যে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ।
যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
যুক্তরাষ্ট্রে নতুন এসেই ক্রেডিট কার্ড পাওয়া সম্ভব। কিছু নিয়ম ও প্রক্রিয়া মেনে চললেই খুব সহজেই  দ্রুত ক্রেডিট কার্ড পেতে পারেন।
যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রেডিট কার্ড পেতে যা করণীয়, জেনে নিন 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। 
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে মোট ৯ জন ছিলেন।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, শেষ মুহূর্তে যে বার্তা দেন পাইলট
আরও পড়ুন