ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মাদক কারবারের অভিযোগে বসতঘর পুড়ালো জনতা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক্তির বসতঘর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৫ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের বাবুলের বসতঘরে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল ও তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা একাধিকবার তাদের সতর্ক করলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এ নিয়ে ক্ষোভের জেরে বুধবার রাতে বাবুলের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন দেওয়া হয়। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বাবুলের মুঠোফোনে কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ বলেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ থাকায় কৃষ্ণরামপুর গ্রামের একদল যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাবুলের মাদক ব্যবসার কারণে এলাকায় পুলিশ আসে বলে তাকে দুষতে তাকে। যুবকদের আরও অভিযোগ ছিল এজন্য বিভিন্ন সময় তাদের নাজেহাল হতে হয়। একপর্যায়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি।

আরও পড়ুন

স্থানীয়দের ভাষ্যমতে, বাবুল ও তার বোন সুমি এলাকায় মাদক ব্যবসা করতেন। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
পদ্মবিল থেকে এক আঁটি পদ্ম তুলে আনা, নীল আকাশের নিচে দাঁড়িয়ে কারও অপেক্ষায় থাকা—এমন কাব্যিক আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক শিক্ষিকা। পদ্ম হাতে ছবি দিয়ে কবিতার ভাষায় ভালো লাগা ও আবেগ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান।
শাপলা হাতে প্রধান শিক্ষিকার প্রেম নিবেদনের পোস্ট ভাইরাল
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে 
নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে পুলিশ হেফাজতে 
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যে সাজা পেলেন আলমগীর
৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার বিশেষত্ব হলো, দিনের নির্দিষ্ট সময়ে এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। নারী ও শিশুরাই এ সময় মেলার ক্রেতা ও দর্শনার্থী। তবে দোকানিদের মধ্যে পুরুষ বিক্রেতারাও রয়েছেন।
৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!
দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’
গাজীপুরের টঙ্গীতে মাদরাসার ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরবর্তী সময়ে পাল্টাপাল্টি মামলার ঘটনায় নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। তীব্র আলোচনা-সমালোচনার মুখে থাকা ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি দাবি করেছেন, তিনি ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে সাংবাদিকদের পাঠানো এক খুদে বার্তায় তিনি এ কথা জানান। তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, তা স্পষ্ট করেননি। বার্তায় রুমি বলেন, আমি আর এই দেশে নেই। এসব নিয়ে যা হয় হোক, যে যা খুশি বলুক, করুক আমার কোনো মন্তব্য নেই। আপনারা সবাই ভালো থাকেন।   বার্তায় তিনি অভিযোগ করেন, অনেক সাংবাদিক তার প্রকাশ করা ভিডিও থেকে কেটে সেটে বিভিন্নভাবে প্রচার করেছেন। এর ফলে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। তবে তিনি আইনের কাছে সঠিক বিচার চেয়েছেন বলে জানান। রুমি বলেন, আমি এই দেশবাসীকে একটাই অনুরোধ করব, আপনাদের সঙ্গেও যদি এমন ঘটনা হয়, প্রতিবাদ অবশ্যই করবেন।  ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার শিক্ষক ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক মোসলেম উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় ও বিতর্ক শুরু হয়। ঘটনাটি এখানেই থেমে থাকেনি; শিক্ষক কারাগারে যাওয়ার পর মাদরাসার অধ্যক্ষের পক্ষ থেকে শিশুটির বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি পাল্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে মাদরাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ছাড়াও ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কারাগারেও পাঠানো হয়েছে। এ ছাড়া মাদরাসা ভাঙচুর, টাকা লুট ও শিক্ষককে মারধরের অভিযোগে মাদরাসা কর্তৃপক্ষ ওই অভিভাবকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  পরে মাদরাসা কর্তৃপক্ষের পাল্টা এই মামলা দায়েরের পর থেকেই জনসমক্ষ থেকে আড়ালে চলে যান শাহজালাল রুমি। বিভিন্ন মহলে গুঞ্জন ও আলোচনার মধ্যেই সোমবার রাতে খুদেবার্তা পাঠিয়ে তিনি দেশ ছাড়ার দাবি করেন। তবে তার বর্তমান অবস্থান কিংবা তিনি বৈধভাবে দেশত্যাগ করেছেন কি না, সে বিষয়ে দায়িত্বশীল কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। আরটিভি/টিআর
দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’
আরও পড়ুন
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...