ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু 

ফটিকছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষি জমিতে আমন ধানের চারা রোপণ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ফটিকছড়ি থানার মীরেরখীল এলাকার পশ্চিম পাশের একটি ফসলি জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোহাম্মদ ইউনুস ও মো. হাসেম। তাদের মধ্যে মোহাম্মদ ইউনুস ভূজপুর মিরেরখীল পশ্চিম পাড়া সমছুর বাপের বাড়ির মাহাবুবুল আলমের ছেলে এবং মো. হাসেম একই এলাকার কারিগর পাড়ার প্রকাশ টুক্কুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মীরেরখীলের পশ্চিমে একটি কৃষি জমিতে আমন ধান রোপণের কাজ করছিলেন ওই দুই কৃষক। বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে আগে থেকেই ফসলি জমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই ছেঁড়া তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতদের বাড়ি ভূজপুর থানা এলাকায় হলেও দুর্ঘটনাস্থলটি ফটিকছড়ি থানা সীমানার মধ্যে পড়েছে। তাই আইনি পরবর্তী পদক্ষেপের জন্য ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ফসলি জমিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও
হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় যুবক, ঘটনা কী