ইউএনও’র বদলির খবরে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৭:৪৬ পিএম


ইউএনও’র বদলির খবরে জুলাই যোদ্ধাদের মিষ্টি বিতরণ
মিষ্টি বিতরণের সময় জুলাই যোদ্ধারা : ছবি আরটিভি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেনের বদলির খবরে মিষ্টি বিতরণ করেছে জুলাই যোদ্ধারা। 

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করতে দেখা গেছে তাদের। এ সময় জুলাই যোদ্ধাদের অসম্মানসহ নানা অভিযোগ তোলেন মিষ্টি বিতরণকারীরা। 

জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় জুলাই যোদ্ধারের ডেকে নিয়ে তাদের বসতে দেয়া হয়নি। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনার জন্ম দেয়। জুলাই যোদ্ধারা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক ভাইরাল হয়।   

বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার্জ অফিসার জোনাল সেটেলমেন্ট অফিস ফরিদপুরে বদলি করা হয়। রোববার উপজেলায় বিষয়টি জানাজানি হলে মিষ্টি বিতরণ করা হয়।

আরও পড়ুন

জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলন কমিটির উপজেলার মুখ্য সংগঠক মোবাশ্বের মীম বলেন, এই ইউএনও যোগদানের পর থেকে উপজেলার উন্নয়ন কাজ স্থবির হয়ে যায়। তিনি প্রতি কার্যদিবসে দুপুর ১টার পরে অফিসে থাকেন না। ফলে অসংখ্য মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এসে হয়রানির শিকার হয়েছেন। 

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। পরে গত ১৬ তারিখে জুলাই শহিদ দিবসে তিনি আমাদেরকে অফিসে ডেকে নেন। এ সময় তিনি আমাদের বসতে না দিয়ে আমাদের অসম্মান করেন। 

এ ঘটনা নিয়ে সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল কবির সাদ তার ফেসবুক আইডিতে অভিযোগ করে লেখেন, ‘জুলাই যোদ্ধাদের ডাকার নামে অদ্ভুত নাটক করে প্রশাসন। নাগেশ্বরীর শতশত জুলাই যোদ্ধাদের উপেক্ষা করার সাহস প্রশাসন কোথা থেকে পায়।’ এরপর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। 

৩৫ বিসিএস-এর কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন চলতি বছরের ১২ মে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একইসঙ্গে পৌরসভার কার্যালয়ে সঠিক সময়ে অফিস না করা, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার অন্যান্য কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণ, এইচএসসি পরীক্ষা গ্রহণে অব্যবস্থাপনা, বন্যায় বানবাসীদের জন্য বরাদ্দকৃত জিআর এর ৩০ মেট্রিকটন চাল বিতরণ না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission