ফেনীতে হঠাৎ টর্নেডোর তাণ্ডব

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৭:৫৭ পিএম


ফেনীতে হঠাৎ টর্নেডোর তাণ্ডব
ছবি: আরটিভি

ফেনীর সোনাগাজীতে এক মিনিট স্থায়ী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি গ্রাম। 

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। টর্নেডোর আঘাতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং ২০টির মতো ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হঠাৎ ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

আরও পড়ুন

বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছরের জীবনে এমন টর্নেডো আর দেখেননি। তিনি বলেন, হঠাৎ করে যেন কেয়ামত নেমে এসেছিল।

স্থানীয় রাজনীতিবিদ খোরশেদ আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদের সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission