ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে চিকিৎসা পেলেন লতার পাঁচ শতাধিক মানুষ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল জেলার কাজিরহাট থানার অন্তর্গত ২নং লতা ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজিমুল হাসান চৌধুরী আজিমের উদ্যোগ ও সার্বিক পরিচালনায় এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ২নং লতা ইউনিয়নের উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে ঢাকা থেকে আগত পাঁচজন চিকিৎসক সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

এ সময় শিশু, নারী, বয়স্ক ব্যক্তিসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দুর্গম ও প্রত্যন্ত জনপদের মানুষের জন্য বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার এ সুযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে চিকিৎসাসেবা গ্রহণ করতে দূরে যাতায়াতের ভোগান্তি এড়িয়ে নিজ এলাকায় চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন অনেকে।

ক্যাম্পেইনের আয়োজক আজিমুল হাসান চৌধুরী আজিম জানান, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো চিকিৎসাসেবা। অথচ প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ থেকে বঞ্চিত হন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য থেকেই তার এ উদ্যোগ।

তিনি জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে লতা ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশনা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অনুপ্রেরণায় তিনি এলাকার মানুষের জন্য এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাগলা মসজিদের দানবাক্সে চিঠি / ‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি মিলেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক।  জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দানসিন্দুক খোলার কার্যক্রম। দানসিন্দুকে পাওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।’ চিঠির নিচে লেখা রয়েছে, আবু সাঈদ + মিম। এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা আর প্রার্থনাভরা চিঠি। আরটিভি/এসআর  
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে মিমকে জীবনসঙ্গী করে দিন’
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বিপাকে পড়েছেন খুলনার পাইকগাছা উপজেলার কৃষকরা। মাঠে পেকে উঠেছে আমন ধান। কোথাও ধান কাটার প্রস্তুতি চলছে, আবার কোথাও কেটে রাখা ধান শুকানোর অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় হেলে পড়ছে জমির পাকা ধান। বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাটা ফসল। একই সঙ্গে আগাম শীতকালীন সবজির আবাদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষ করে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙাড়াসহ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিষিদ্ধ কাপড়ের রঙ। এমনকি খাবারকে আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছিল সিঁদুরের রঙও। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে কুমিল্লায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রী উত্তম সরকার (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
মাঠজুড়ে সোনালি আমন ধান। কোনো কোনো কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলেছেন। আবার অনেকের জমির পাকা ধান আর কয়েক দিনের মধ্যেই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে থাকায় দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ‘তছনছ’ ক্ষেত, দুশ্চিন্তায় সদরপুরের আমনচাষিরা
আরও পড়ুন
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
বরিশালে এবার নানকের বাসভবনে বিক্ষুব্ধদের ভাঙচুর ও আগুন
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন