যশোরে ৪৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৭:৪২ পিএম


যশোরে ৪৬ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা মূল্যের দুটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি হলেন- সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের সাদিকুর রহমান সুমন (৩৩)। 

বিজিবি জানায়, অভিযানের সময় আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। এছাড়া জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা। নগদ টাকাসহ জব্দকৃত আলামতের মোট মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission