ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গরুর ডাকে ভড়কে গেল চোর, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

ফরিদপুরে গরু চুরির সময় গরুর ডাকে ঘুম ভেঙে যায় মালিকের। পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার (২২ জুলাই) গভীর রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া তিন মিনিট ২৪ সেকেন্ডের ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর বড় লোহা কাটা কার্টার দিয়ে শিকল কেটে গোয়াল ঘরে প্রবেশ করে। পরে গোয়াল ঘরের দরজার ছিটকিনি খোলার চেষ্টা করলে বেশ জোরে শব্দ হয়। এ সময় গরুগুলো ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে গরুর ডাকে ঘুম ভেঙে যায় মালিকের। পরে বাড়ির মালিকের ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে যায় চোর। বাড়িতে ও গোয়াল ঘরে স্থাপন করা সিসিটিভিতে ধারণ করা এ দৃশ্য ফেসবুক ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

আরও পড়ুন

গরুর মালিক লাভলু হোসেন গণমাধ্যমকে বলেন, বাড়িতে ও গরুর গোয়ালে সিসিটিভি রয়েছে। বুধবার রাতে চুরি করতে এসে চোর প্রথমে একটি বাছুরকে বাহিরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এরপর বাছুর গরুটির অতিরিক্ত শব্দ ও গরুর ডাকাডাকির ফলে সজাগ হয়ে যাই। তাৎক্ষণিক সবাই চোর চোর বলে চিৎকার দিলে চোরের দল বাছুরটিকে রেখেই পালিয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আইনি সহায়তা নেওয়া হয়নি। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় থানায় সিসিটিভি ফুটেজসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করবেন তিনি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
চোরাচালান মামলার আসামি যুবদল নেতা আইনশৃঙ্খলা কমিটির সদস্য