আত্মগোপনে থাকা উপজেলা আ.লীগের সেই সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৯:৫০ এএম


আত্মগোপনে থাকা উপজেলা আ.লীগের সেই সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক উপজেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে অংসুইছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission