ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফাঁকা বাড়িতে ভাঙচুর করে চোর ধরা, এরপর যা হলো

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ এএম
ইউসুফ হাওলাদার। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ফাঁকা বাড়িতে চুরি করার সময় ইউসুফ হাওলাদার (২৫) নামে এক চোরকে হাতেনাতে আটকের পর বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন উত্তেজিত গ্রামবাসী।

সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে।

আটক ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভবনের ভেতর প্রবেশ করেন ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমারি ও আসবাবপত্র তছনছ করে ফেলেন তিনি।

এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে গিয়ে ভবনের মধ্যে ভাঙচুরের শব্দ শুনতে পান। পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়।

আরও পড়ুন

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, তালাবদ্ধ বাসায় চুরির সময় চোর ইউসুফকে গ্রামবাসী হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর ইউসুফকে উদ্ধার করে গৌরনদী হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইউসুফের বিরুদ্ধে থানায় চুরির মামলা দেওয়া হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যদিও পরিবারের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
ভোলায় যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ছাগলে শিমখেতের পাতা খাওয়াকে কেন্দ্র করে মমতাজ বেগম নামের এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার হয়ে মমতাজ বেগম এবং তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন চেয়ারম্যানপাড়ার ছফিরউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম, তাঁর দুই ছেলে মোয়াজ্জেম হোসেন (২৫) ও আবদুল মোত্তালেব(৪৪)। তাদের মধ্যে মোয়াজ্জেম বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন। আব্দুল মোত্তালেবকে গত বুধবার বিকেলে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন হামলার শিকার ওই পরিবারটি। মমতাজ বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার সকালে মমতাজ বেগমের পোষা একটি ছাগল একই ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার প্রতিবেশী সিরাজুল ইসলামের শিমখেতে ঢুকে পড়ে। ছাগলটি শিম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে ওই দিন বিকেলে সিরাজুল ইসলাম মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পরিবারের। এ সময় মমতাজের ছেলে মোয়াজ্জেমের সঙ্গে সিরাজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। মমতাজের বড় ছেলে আবদুল মান্নানের অভিযোগ, পরদিন মঙ্গলবার সকালে আগের দিনের ঘটনার জের ধরে সিরাজুল তার ছেলে সোহেল রানা (২৫) অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে তাদের বাড়িতে আসেন। এ সময় তাদের কয়েকজনের হাতে ধারালো চাকুসহ দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়িতে এসে আবারও গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে ঘরের দরজা ভেঙে ফেলা হয়। এরপর মোয়াজ্জেম ও আবদুল মোত্তালেবের সঙ্গে সিরাজুলের সঙ্গে আসা লোকজনের মারামারি হয়। তার ভাই মোয়াজ্জেমের কপালে, কানে, ডান বাহুতে গুরুতর জখম হয়। মেজোভাই আব্দুল মোত্তালেবের বাম হাতে জখম হয়। এ সময় তার মা মমতাজ বেগমকেও মারধর করা হয়। তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং ঘরের ওয়ারড্রপে রাখা টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন মমতাজ বেগমের বড় মেয়ে সামশুন নাহার।  মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেথা যায়, জখম হওয়া জায়গায় সেলাই দেওয়া হয়েছে মোয়াজ্জেমের। হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। পাশেই বসা তার স্বজনরা। স্বজনরা জানান, আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন,  শুক্রবার ঘটনাস্থলে মোশারফ নামে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সব কিছু শুনেই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/ এসকেডি
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
আরও পড়ুন
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
বন্যপ্রাণীর গায়ে মাইক্রোচিপ বসাবে বন বিভাগ, কিন্তু কেন?