ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ এএম
জঙ্গল সলিমপুর। ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগের ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখতে পাওয়া যায়।

পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়। এছাড়া ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আরও পড়ুন

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের খাবারের পানিতে বিষ মেশানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হয়নি হাজী মজনু সরকার (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতার।
ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
চাঁদাবাজ বলেলেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ, চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। 
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলায় মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। চার লাখ টাকার বেশি ঋণ, সংসারের আর্থিক অনটন ও কিস্তি পরিশোধের দুশ্চিন্তা থেকে হতাশাগ্রস্ত হয়ে ইতি রানী বিশ্বাস (৩৪) প্রথমে তার দুই মেয়ে আরাধ্যা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসকে (৩) হত্যা করেন, পরে নিজে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। যদিও বাদীর দাবি পরিকল্পিত হত্যা।
ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল ঘিরে বিক্ষোভের ডাক জামায়াতের
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন মির্জা ফয়সল আমীন। তবে এই ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল ঘিরে বিক্ষোভের ডাক জামায়াতের
‘বিএনপির নাম ভাঙিয়ে বাজারে চাঁদাবাজি ও মাদক ব‍্যবসা করছে’
বিএনপির নাম ভাঙিয়ে একদল লোক বাজারে চাঁদাবাজি, মাদক ব‍্যবসা করছে। স্কুলের লাইব্রেরি দখল করে ক্লাব বানিয়েছে। ক্লাবের নামে তারা সেখানে মাদক বিক্রি করছে বলেছেন ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেকমত উল্লাহ কনক মণ্ডল।
‘বিএনপির নাম ভাঙিয়ে বাজারে চাঁদাবাজি ও মাদক ব‍্যবসা করছে’
আরও পড়ুন
সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার
আরটিভিতে সংবাদ প্রকাশের পর জাহাজভাঙা শ্রমিকের পায়ের সফল অপারেশন