ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হাত-পা বাঁধা গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যালয়-সংলগ্ন জমির আইল থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় পেঁচানো ছিল ওড়না। বিকেল ৪টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বিদ্যালয়-সংলগ্ন জমির আইলে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর হাতে শাখা থাকায় তাকে সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে। তার দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহের কাজ চলছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
সারের লাইসেন্স বিতরণকে কেন্দ্র করে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেন ও আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে শুক্রবার দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্টে সংসদ সদস্য অভিযোগ করেন, সারের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তি টাকা দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ঈশ্বরগঞ্জে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেননি এবং ভবিষ্যতেও নেবেন না বলে উল্লেখ করেন তিনি। সরিষা ইউনিয়নে সারের লাইসেন্স বিতরণের প্রসঙ্গ টেনে এমপি বাবু লেখেন, তার দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও অর্থের বিনিময়ে সুবিধা নিতে আগ্রহীদের লাইসেন্স দেওয়া হলে উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে সংসদ সদস্য দাবি করেন, লাইসেন্স বিতরণে কারা কত শতাংশ অর্থ নিচ্ছেন, সে বিষয়ে তিনি অবগত। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে তার মনোনীত কোনো ব্যক্তিকে সারের লাইসেন্স নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষোভ প্রকাশ করে এমপি বাবু আরও লেখেন, তার দলের নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হবেন, আর অর্থের বিনিময়ে অন্যদের সারের লাইসেন্স দেওয়া হবে—এটি মেনে নেওয়া হবে না। এমনকি নিজেদের অর্থায়নে থানার জন্য গাড়ি দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টের শেষাংশে প্রশাসনের জবাবদিহি ও শুদ্ধি অভিযানের দাবি জানিয়ে সংসদ সদস্য লেখেন, রাজনৈতিক নেতাদের শুদ্ধি অভিযানের আগে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো প্রয়োজন। আরটিভি/ এসকেডি
‘আগে প্রশাসনের শুদ্ধি অভিযান চালান’, সারের লাইসেন্স নিয়ে এমপি বাবুর ফেসবুক পোস্ট
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
একসময় বিদ্যুতের খুঁটিতে উঠে মানুষের ঘরে আলো পৌঁছে দিতেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। কিন্তু সেই বিদ্যুৎই এক মুহূর্তে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানবেতর জীবন পার করছেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত নুরে আলমের চিকিৎসা নিয়ে শঙ্কা
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
পাবনার ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরদীতে দুটি ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
নাগরিকদের সুস্বাস্থ্য, পরিবেশবান্ধব যাতায়াত ও উন্নত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষে চট্টগ্রাম নগরীতে সাইকেল ট্র্যাক চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের প্রথম এ সাইকেল ট্র্যাক আজ উদ্বোধন করা হয়েছে।
দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু
আরও পড়ুন
এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী
বিশ্ব সেরা গবেষকের তালিকায় চুয়েটের ছয় শিক্ষক
পরীক্ষার মধ্যেও দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে চবি শিক্ষার্থীরা
দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার