ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম
তাফসির আলম শাওন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তারেক যুবদল নেতা বলে জানা যায়।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আলী আহমদ এবং মা জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ।

সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কয়েকজন যুবক তারেক ও শাওনকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় তারা দুইজন বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন। হামলাকারীরা খুব দ্রুত হামলা করে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তারেককে মৃত ঘোষণা করেন।

কী কারনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনও বিস্তারিত কেউ বলতে পারেনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, রাত বারোটার সময় সীতাকুণ্ড উপজেলা থেকে ২ যুবককে আহত অবস্থায় নিয়ে যান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, অতঃপর... 
যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, অতঃপর... 
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
আরও পড়ুন
৬ সদস্য নিয়ে অনলাইনে চুয়েটের সিন্ডিকেট সভা আয়োজন
পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে: এমপি সরোয়ার
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের চার শিক্ষার্থী
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা