ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম্য বিরোধে অবরুদ্ধ দুই পরিবার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
গ্রাম্য বিরোধে অবরুদ্ধ দুই পরিবার। ছবি: আরটিভি

সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য বিরোধের জেরে বাড়ি থেকে চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে দুটি পরিবারের নারী-শিশুসহ ১১ সদস্যদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মো. শাহিন সরকার নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।

বুধবার (২৯ জুলাই) উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে।

এ দিকে চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দেওয়ায় সকাল থেকে ভুক্তভোগী দুটি পরিবারের সদস্যরা এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ায় বাড়ির বাইরে বের হতে পারেননি। স্কুলে যেতে পারেনি ওই পরিবারের শিক্ষার্থীরা। এমনকি প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র কিনতেও বের হতে পারছেন না কেউ।

অবশ্য, ভুক্তভোগী পরিবার প্রধান মো. জমশেদ আলী মোল্লা জানান, প্রতিকার পেতে সরকারি দপ্তরে অভিযোগ দিতে পারছি না। পাশাপাশি অবরুদ্ধকারী প্রভাবশালী হওয়ায় পরিবারের সব সদস্য নিয়ে চিন্তিত।

জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামে ঈদগাহ মাঠে প্রাচীর নির্মাণ কার্যক্রম চলছে। যা নিয়ে গ্রামবাসী দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের সমর্থক অবরুদ্ধ হওয়া জমশেদ আলী ও অবরুদ্ধ করে রাখা প্রভাবশালী শাহিন সরকার গ্রামের নিকটতম প্রতিবেশী। আর ঈদগাহ মাঠের প্রাচীর নির্মাণে প্রভাবশালী প্রতিবেশী শাহিন সরকারের মতের বিরুদ্ধে অবস্থান নেন আরেক প্রতিবেশী জমশেদ আলী মোল্লার পরিবার। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় প্রভাবশালী শাহিন সরকারের বিরুদ্ধে জমশেদ আলীর পরিবার অবস্থান নেওয়ার কারণে, সকালে শাহিন সরকার দলবল নিয়ে সকাল ৮টার দিকে জমশেদ আলীর পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দেন। এ কারণে সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী দুটি পরিবারের নারী-শিশুসহ ১১ সদস্য অবরুদ্ধ হয়ে আছেন।

দুটি পরিবারকে অবরুদ্ধ করা প্রসঙ্গে প্রভাবশালী শাহিন সরকার জানান, আমার জায়গা আমি বেড়া দিয়েছি। কারণ জমশেদ আলীর চলাচলের পথে আমার জমির ফসল-আদি নষ্ট হয়। যেজন্য এক পাশে বেড়া দিলেও অন্য পাশে চলাচলের আরেকটি রাস্তা রয়েছে। তারা সেখান দিয়ে চলাচল করুক।

কিন্তু ভুক্তভোগী জমশেদ আলী মোল্লা জানান, মূলত বেড়া দেওয়া রাস্তাটি কিছু অংশ আমারও আছে। সে রাস্তা দিয়েই বহু বছর হলে চলাচল করছি। কিন্তু আজকে শাহিন সরকার প্রভাবশালী হওয়ার কারণে জোর করে বেড়া দিয়ে আমাদের দুটি পরিবারকে অবরুদ্ধ করে রেখে চলাচল বন্ধ করে রেখেছেন। যা অন্যায়।

আরও পড়ুন

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে হাইভোল্টেজ ম্যাচ, দর্শক থেকে নিরাপত্তাকর্মী সবার চোখ বল দিকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করেছেন কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী। সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায়, দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এদিন গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের খেলা চলছিল। যেখানে অংশ নিয়েছিল উপজেলার ইসলামপুর ও ভবানীপুর গ্রাম। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সবাই যখন খেলার দেখায় ব্যস্ত সেই সুযোগে দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যান ৩ যুবক। চুরি হওয়া মোটরসাইকেল দুটির একটির মালিক মো. সুজন। তিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ। ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাহলে সমপরিমান অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে। আরটিভি/এসআর
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা আবদুর রহমান হাজারী। নিজের অর্থায়নে প্রায় এক লাখ আশি হাজার টাকা ব্যয়ে ওই দম্পত্তির জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।
ভোলায় অসহায় বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ করে দিল যুবদল 
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরী। এ ছাড়া ৭০০ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।
নোয়াখালীতে ৭০০ কোটি টাকার বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্দেশের তিন দিন পেরিয়ে গেলেও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে সরকার আশাবাদী।
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
১৯ মামলার আসামি আন্তঃজেলা গরুচোরের প্রধান গ্রেপ্তার
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
গরু চুরি রোধে বাঁশের ‘ব্যারিকেড’, রাত জেগে পাহারা
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...