ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: আরটিভি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি লংগদু জোনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩০ জুলাই) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় এবং লংগদু সেনা মৈত্রী বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান। তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের একটি চারা আগামী দিনের পরিণত বৃক্ষ। একটি গাছ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে লংগদু জোন স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে এসব জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা চারাগুলো নিজ নিজ বাড়ি ও স্কুল প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষার্থীরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী