ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রীয় মদদে এখন আর খুন-গুম নেই : পার্থ

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে পত্রিকার পাতায় দেশে গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার পার্থ বলেন, গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি ও রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি।

সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যক্তিগতভাবে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইনশৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে এমপি পার্থ বলেন, সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হবে। একইভাবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

নদীভাঙন বিষয়ে তিনি বলেন, ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

তিনি আরও জানান, বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান রয়েছে; তবে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছি। নদীর গতিপ্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে পার্থ জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবলের সংকট এবং ওষুধের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে মগড়া পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। পটল, দুর্গাপুর, চরহামজানী, মীরহামজানী, সল্লা, আয়নাপুর, যোগারচরসহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করে থাকেন এ সড়ক দিয়ে।
এলেঙ্গা-মগড়া সড়কের খানাখন্দে ‘জীবন অতিষ্ঠ’ ৩০ গ্রামের মানুষের
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
মুন্সিগঞ্জে এক নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে রাজীব হোসেন অপু নামের এক যুবক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজী সাহেবকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা নিলেন যুবক, অতঃপর... 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। 
কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা। আর এ দুর্গোৎসব পালনে জেলার ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।
টাঙ্গাইলে ১৩৫৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় স্থানীয় রুপালি সী ফুডস লিমিটেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
আরও পড়ুন
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি