ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনার প্রতীকী ছবি

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদরাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন মিয়া (১৮) আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে।

জানা গেছে, ইয়াছিন বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ইয়াছিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তার নিজের মোটরসাইকেল ছিল না। বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পাওয়ায় বৃদ্ধ বাবার জানাজা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে।
সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক, ডাকাত, দস্যুতা ও শিশু বলাৎকার মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্তসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
প্রধানমন্ত্রীর নির্দেশে জন্ম থেকেই দুই হাতবিহীন নরসিংদীর সেই অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে নরসিংদী জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
দেবী বোধনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১৬ অক্টোবর শুরু হবে। সে হিসাবে আর বাকি আছে মাত্র ৫ দিন। এবার বান্দরবান পার্বত্য জেলায় ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
বান্দরবানে এবার ৩৩ মণ্ডপে দুর্গাপূজা
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
মা ইলিশ রক্ষায় নদীতে নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় ৫ টন চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় চালবোঝাই পিকআপসহ জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সদর মডেল থানার পুলিশ আটক করেছে। একই সাথে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুরে জেলেদের চাল পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ইউপির প্রশাসনিক কর্মকর্তা আটক
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের