ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের ৩ দিন পর কালনী নদীতে মিলল গৃহপরিচারিকার মরদেহ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের দিরাই উপজেলার রজনীগঞ্জ (টানাখালি) এলাকায় কালনী নদী থেকে তিনদিন ধরে নিখোঁজ থাকা লাকি বেগম (৩০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে টানাখালি এলাকার কালনী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত লাকি বেগম জেলার দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত লাকি বেগমের বাবা-মা ও ভাই ইতঃপূর্বে মৃত্যুবরণ করেছেন। নিঃসন্তান এতিম ও অসহায় লাকি বেগম বিবাহবিচ্ছেদের পর স্বজনদের আশ্রয়ে থাকতেন। গত ১১ মাস ধরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের কামাল মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।

আরও পড়ুন

নিহতের ছোট চাচা দবির মিয়া অভিযোগ করে বলেন, আমার এতিম ভাতিজিকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন গৃহকর্তা কামাল মিয়া। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

তবে গৃহকর্তা কামাল মিয়ার দাবি, গত শুক্রবার সকাল ৯টার দিকে লাকি বেগম কাউকে কিছু না জানিয়ে ঘরের কিছু চাবি ও নিজের কাপড়ের ব্যাগ নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তিনি শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। লাকি বেগম হয়ত পানিতে পড়ে গিয়ে মারা গেছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালনী নদী থেকে লাকি বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন। তার মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর স্বজনরা নানা অভিযোগ করছেন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
আরও পড়ুন
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ