ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউএনও’র স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা: ধরা পড়লেন মোয়াজ্জেম

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংকে চেক জমা দেওয়ার এ ঘটনায় স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা মডেল মসজিদ পরিচালনার জন্য নির্দিষ্ট একটি ব্যাংক হিসাব রয়েছে। নিয়ম অনুযায়ী, মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়।

তবে গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) কোনো প্রকার পূর্ব অনুমোদন বা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই মোয়াজ্জেম মাহফুজ রহমান একটি চেকে ইউএনও’র স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের উদ্দেশ্যে সোনালী ব্যাংকে জমা দেন।

আরও পড়ুন

ব্যাংক সূত্রে জানা গেছে, চেকে থাকা স্বাক্ষরের সঙ্গে ইউএনও’র মূল স্বাক্ষরের অমিল দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় ব্যাংক কর্তৃপক্ষ। ফলে তৎক্ষণাৎ টাকা প্রদান স্থগিত রেখে পুরো বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসদাচরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে সোনালী ব্যাংকের বদলগাছী শাখা ব্যবস্থাপক নুরে আলম জানান, চেকে দেওয়া স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি জানান, সরকারি অর্থে জালিয়াতির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্ত করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬