ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে মৃত্যু, ১ মাস পর দেশে ফিরল অনিকের মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:২৯ পিএম
নিহত খালেকুজ্জামান অনিক। ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় গিয়েছিলেন খালেকুজ্জামান অনিক। কিন্তু উচ্চতর ডিগ্রি অর্জনের আগেই তার নিথর মরদেহ দেশে ফিরল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে তিনি প্রাণ হারিয়েছেন।

সকল প্রশাসনিক কার্যক্রম শেষে রোববার (২ আগস্ট) দুপুরে, মৃত্যুর এক মাস পর তার মরদেহ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের স্যাওড়াতলা গ্রামে নিজ বাড়িতে পৌঁছায়।

অনিক ওই গ্রামের কৃষক মানোয়ার হোসেনের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুন নিজ বিশ্ব‌বিদ‌্যালয়ের ৫ তলার ছাদ থে‌কে নি‌চে প‌ড়ে মারা যান অনিক। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

অনিকের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার এক মাস পর অনিকের মর‌দেহ আজ গ্রা‌মের বা‌ড়ি‌তে পৌঁছা‌য়। এ সময় প‌রিবার‌ ও আত্মীয়-স্বজন‌দের আর্তনা‌দে চা‌রদিকের পরিবেশ ভা‌রী হ‌য়ে ওঠে। স্থানীয় মসজিদে জানাজা শেষে দুপুরের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত অনিকের চাচা আলী হো‌সেন জানান, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিল। কু‌ষ্টিয়া সরকা‌রি ক‌লেজ থে‌কে স্নাতক শেষ ক‌রে দুই বছর আগে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় গিয়ে পরিবারের পাশাপাশি এলাকার মানুষেরও গর্বের কারণ হয়েছিলেন। চল‌তি বছ‌রের ২১ জুন খবর আসে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পাঁচতলা ভবন থে‌কে প‌ড়ে অনিকের মৃত‌্যু হ‌য়ে‌ছে। কিন্তু সে কীভা‌বে পড়‌ল সে বিষ‌য়ে কিছুই জানা যায়‌নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
ঋণখেলাপির কারণে শেরপুর শাখার ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
পাবনার সুজানগর এলাকা থেকে মো. রাবিব সরদার নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণ নিখোঁজ হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল প্রায় ৯টা ৪০-এর দিকে সুজানগর থানার অধীনস্থ সুজানগর বাজারের ভেতর থেকে তিনি নিখোঁজ হন।
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
দেশের সমুদ্র ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
আরও পড়ুন
আবরারের খুনিদের শাস্তি কার্যকরের অপেক্ষায় পরিবার
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে পৌঁছে দেওয়া হলো বাসায়