
পাবনার সুজানগর এলাকা থেকে মো. রাবিব সরদার নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণ নিখোঁজ হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল প্রায় ৯টা ৪০-এর দিকে সুজানগর থানার অধীনস্থ সুজানগর বাজারের ভেতর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবার ও আত্মীয়-স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ রাবিবের বাবার নাম মো. রহিম সরদার এবং মায়ের নাম মোছা. রাবেয়া খাতুন; তাদের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চর সুজানগর (ওয়ার্ড নং-৮) গ্রামে।
নিখোঁজ তরুণের গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট, চুল কালো এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রঙের শার্ট এবং পায়ে লাল রঙের স্যান্ডেল। এ বিষয়ে তার পিতা সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৬৭ তারিখ: ০৬/১০/২০২৬) দায়ের করেছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত তরুণের সন্ধান পেয়ে থাকলে পরিবারের সাথে ০১৩৪৪৯৭৭৭৩৪ নম্বরে অথবা সুজানগর থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
আরটিভি/এমএম


