ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বহুতল ভবনের ছড়াছড়ি, ময়মনসিংহে বড় দুর্ঘটনার শঙ্কা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
ময়মনসিংহ। ছবি: আরটিভি

ময়মনসিংহ নগরীতে দ্রুত বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। তবে পরিকল্পিত নগরায়ণের পরিবর্তে জাতীয় বিল্ডিং কোড ও নিরাপত্তাবিধি উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগও বাড়ছে। ফলে ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা অন্য যেকোনো দুর্যোগে বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রাচীন শহর ময়মনসিংহে একের পর এক বহুতল ভবন গড়ে উঠলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না প্রয়োজনীয় নিরাপত্তা ও নির্মাণবিধি। অভিযোগ রয়েছে, কোথাও নির্ধারিত সেটব্যাক রাখা হয়নি, আবার কোথাও পার্কিংয়ের জায়গা ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। এতে নগরীর পরিকল্পিত উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা।

সম্প্রতি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক দীর্ঘদিন আটকে থাকা প্রায় ৪৮০টি ভবনের নকশা অনুমোদন দিয়েছেন। বিষয়টিকে সচেতন নাগরিকরা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখছেন। এদিকে নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) দাবি করছে, এখন থেকে বহুতল ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব তাদের। তবে সিটি করপোরেশন জানিয়েছে, এ বিষয়ে তারা এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদের তথ্য অনুযায়ী, এ নগরীতে প্রায় ৩৫ হাজার বহুতল ভবন রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে নতুন প্রশাসক ৪৮০টি ভবনের নকশা অনুমোদন দিয়েছেন। অনুমোদিত নকশা লঙ্ঘনের অভিযোগে অন্তত ৬০টি ভবনের মালিককে অবৈধ অংশ অপসারণের নোটিশ দেওয়া হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

ময়মনসিংহের সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল বলেন, নগরীতে বহুতল ভবন নির্মাণের যেন প্রতিযোগিতা চলছে। রাস্তার ধারণক্ষমতা বা নগর পরিকল্পনা বিবেচনা না করেই নকশা অনুমোদনের প্রবণতা দেখা যাচ্ছে। যথাযথ নিয়ম মেনে নকশা অনুমোদন দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও আমাদের সংশয় রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া কোনো ভবনকে ঝুঁকিমুক্ত বলা যায় না। অনেক ভবন প্রাথমিক অনুমোদন নিলেও চূড়ান্ত অনুমোদন নেয়নি। বর্তমানে পুরো নগরীতে মাত্র একটি ভবনেরই ফায়ার সার্ভিসের চূড়ান্ত অনুমোদন রয়েছে।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, অতীতে যেভাবে নকশা অনুমোদন দেওয়া হয়েছে, তাতে নগর পরিকল্পনা ব্যাহত হয়েছে। এখন থেকে মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। নকশাবহির্ভূত ভবন নির্মাণ কোনোভাবেই অনুমোদন দেওয়া হবে না এবং বহুতল ভবনের নকশা অনুমোদনের দায়িত্ব উন্নয়ন কর্তৃপক্ষ পালন করবে।

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকন উজ্জামান সরকার বলেন, নতুন করে নকশা অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা তদারকিতে সিটি করপোরেশনের টিম কাজ করছে। অতীতে অপরিকল্পিতভাবে নগর গড়ে ওঠার দায় তখনকার সংশ্লিষ্টদের। উন্নয়ন কর্তৃপক্ষ নকশা অনুমোদন দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা আমরা পাইনি। নগরবাসী সিটি করপোরেশনকে কর দেন, তাই তাদের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার দায়িত্বও আমাদের।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
দেশের সমুদ্র ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল। 
আরটিভিতে সংবাদ প্রকাশের পর সেই সড়ক থেকে সরছে নিম্নমানের ইট
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
গাছ থেকে সংগ্রহের পর মাত্র তিন থেকে চার ঘণ্টার ব্যবধান। এর মধ্যেই শক্ত, কাঁচা সবুজ পেঁপে হয়ে যাচ্ছে হলুদ-লাল পাকা ফল।
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগ যে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, সেটি ভারতের আশীর্বাদেই। ভারতের আশীর্বাদপুষ্ট হয়েই তারা টিকে ছিল। আর এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে।
দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আ.লীগ: রাশেদ খাঁন
আরও পড়ুন
তিন ঘণ্টার ‘ট্রাক জার্নিতেই’ কাঁচা পেঁপে পেকে হলুদ!
ময়মনসিংহে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল