ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর চাঁদা দাবি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:১৪ এএম
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের দিপু মিয়া (২২) ও একই গ্রামের রাকিব হাসান রুবেল (২৬)।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির পাশে পুকুরপাড়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণের ঘটনা মোবাইলে তারা ভিডিওধারণ করেন এবং এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এমন অভিযোগে রায়পুরা থানায় রোববার (২ আগস্ট) ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে রায়পুরা উপজেলার চরমরজাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব হাসান রুবেল (২৬), একই গ্রামের জজ মিয়ার ছেলে দিপু মিয়া (২২), ফুলদী গ্রামের আফা মিয়ার ছেলে জসিম (২৪) ও নরসিংদী সদর উপজেলার আক্কা (২২) এর নামে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে রায়পুরা থানা পুলিশ
সোমবার (৩ আগস্ট) সকালে দিপু মিয়া ও রাকিব হাসান রুবেলকে মরজাল ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে চরমরজাল গ্রামের হুমায়ুন মিয়ার বাড়ির সামনে গেলে স্থানীয় চার যুবক রাস্তা থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী এক পুকুরপাড়ে।

সেখানে নেওয়ার পর মেয়েটিকে গভীর রাত পর্যন্ত পুকুর পাড়ে আটক রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করে তার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়। রাত প্রায় দুইটার দিকে মেয়েটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এই ঘটনা জানায়। পরের দিন মেয়েটির মা বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার সকালে দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশে দুখু মিয়ার পাশে দাঁড়াল প্রশাসন
সতীনকে ফাঁসাতে নিজের মেয়েকে পুকুরে চুবিয়ে হত্যা, অতঃপর...
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান