ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

২৮ দিনের সন্তান নিয়ে স্বামীর বন্ধুর সঙ্গে উধাও গৃহবধূ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
ফাতেমা ও সুজন। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ সলিয়া এলাকায় ২৮ দিনের নবজাতক সন্তানসহ দুই সন্তানের জননী ফাতেমা আক্তার (২০) নিখোঁজ হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার মো. ইসলামের স্ত্রী। তার চার বছরের এক মেয়ে সন্তান রয়েছে এবং ২৮ দিন আগে আরেক সন্তান জন্ম দিয়েছেন তিনি। ঘর ছাড়ার সময় নগদ ২০ হাজার টাকা, মূল্যবান জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে যান ফাতেমা।

আরও পড়ুন

এদিকে একই এলাকার সুজন (২২) নামে এক যুবকও একই সময় থেকে পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, ফাতেমা আর সুজন একসঙ্গেই পালিয়ে গেছেন।

জানা গেছে, সুজন চার বছর আগে বিয়ে করে আলকরা চিওড়া গ্রামে। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে।

ফাতেমার স্বামী দ্বীন ইসলাম বলেন, সুজন আর আমি বন্ধুর মতে ছিলাম। আমরা একসাথে পিক‌আপে হেল্পারের কাজ করতাম- যে কারণে আমার বাড়িতে তার আসা যাওয়া ছিল। আমার স্ত্রীকে সে ভাবি বলে ডাকত। আমাকে আশপাশের প্রতিবেশীরা অনেকবার বারণ করেছে তাকে যেন আমার ঘরে না নিয়ে যাই, কিন্তু সে তো আমাকে ভাই ডাকত আমার মনে তো এত কিছু ছিল না। সেও তো বিয়ে করেছে তার সন্তানও আছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে তুমুল মারামারি, পুলিশ মোতায়েন
আমনের মাঠে ইঁদুরের হানা, কৃষকের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া
সবুজে মোড়ানো মাঠ। বাতাসে দুলছে আমন ধানের গাছ। ধানগাছে শীষ আসার অপেক্ষায় বুক বেঁধেছেন কৃষক। সেচ, সার, শ্রম আর পরিচর্যায় গড়ে তোলা সেই স্বপ্নের ফসল ঘরে তোলার দিন গুনছেন তারা।
আমনের মাঠে ইঁদুরের হানা, কৃষকের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় বাকিতে চুল কেটে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। 
চুল কাটার টাকা নিয়ে দ্বন্দ্ব থেকে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অতঃপর...
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
কুড়িগ্রামের রাজারহাটে জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ মাকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে নিজ সন্তান ও এক মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। 
মায়ের ঠাঁই জীর্ণ ঘরে, শিক্ষক ছেলে ব্যস্ত বিলাসে!
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাদশার দোকানের সামনে বাদলকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগে, বেলা ১১টার পর নগরীর নিরালা আবাসিক এলাকায় এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সালমান নগরীর নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত। আরটিভি/এসআর
খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি
আরও পড়ুন
মেয়ের বটির কোপে বৃদ্ধা মায়ের মৃত্যু
ঝোপের আড়ালে গোঙাচ্ছিলেন তাঁতী দল নেতা, ঘটনা কী
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ