ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে ভয়াবহ প্রতারণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
গ্রাম পুলিশ মিলন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা কারাগারের জেল সুপার ও চিকিৎসক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে শুকুর আলী নামে এক কারাবন্দির পরিবারের কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

কারাবন্দি শুকুর আলী জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে।

জানা গেছে, গত ২৮ জুলাই রতনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মিলন কারাবন্দি শুকুর আলীর স্ত্রীকে মোবাইলে তার স্বামী কারাগারে স্ট্রোক করেছে বলে একটি নাম্বার দিয়ে জেল সুপার ও চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেন। পরিবারের সদস্যরা ওই নম্বরে যোগাযোগ করলে চিকিৎসক পরিচয় দিয়ে শুকুর আলীর চিকিৎসার জন্য দ্রুত টাকা পাঠাতে বলেন এবং টাকা না পাঠালে তাকে বাঁচানো সম্ভব হবে না বলে জানান। তাদেরকে বলা হয়- শুকুর আলীর চিকিৎসার জন্য সরকারিভাবে ৪০ হাজার টাকা দেওয়া হবে, বাকি টাকা নিজেদেরকে দিতে হবে।

এ খবর তার দুবাই প্রবাসী ভাইকে জানালে গ্রাম পুলিশ মিলনের মাধ্যমে ০১৭০৫৮৭০৮৩৭ নাম্বারে ৩ দফায় ১ লাখ ৩৫ হাজার টাকা পাঠায় শুকুর আলীর পরিবার। টাকা পাঠানোর পর নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। পরে ওই নাম্বারে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে সন্দেহ হলে পরিবারের সদস্যরা সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে শুকুর আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে গিয়ে তারা জানতে পারেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কখনো অসুস্থ হননি।

আরও পড়ুন

ভুক্তভোগী পরিবারের দাবি, জেলা কারাগার কর্তৃপক্ষও তাদের জানিয়েছে, চিকিৎসার খরচ চেয়ে কারাগার থেকে কোনো ফোন করা হয়নি।

পরে এ ঘটনায় গ্রাম পুলিশ মিলনসহ ঐ চক্রটির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ মিলন বলেন, কালীগঞ্জ থানার (উপ-পরিদর্শক) এসআই হেকমত পরিচয়ে একজন আমাকে ফোন করে বলেন মোবাইলটি দ্রুত শুকুর আলীর বাড়িতে নিয়ে যাও, সে জেলখানায় স্ট্রোক করেছে। ঐ কথা শুনেই আমি দ্রুত শুকুর আলীর বাড়িতে গিয়ে বিষয়টি জানাই।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ