ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কৃষকের বাড়ীতে ডাকাতি: ১৭ ভরি সোনা, নগদ এক লাখ টাকা লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম
কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ী। ছবি:সৌজন্য

গাজীপুরের শ্রীপুরে কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা ১৭ ভরি সোনা, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান কাপড়চোপর লুটে নেয়। তার এক ছেলে ও তিন মেয়ের স্বামী সৌদি প্রবাসী হওয়ায় ওইসব সোনা ও টাকাসহ মূল্যবান মালামাল কৃষকের বাড়ীতেই রাখতো।

003

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া (মোল্লা বাড়ি) গ্রামের সাদির মোল্লার ছেলে কৃষক আব্দুস সামাদ মোল্লার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় মোল্লাবাড়িসহ আশপাশের বাড়ীর মালিকদের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাতিতে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার পূর্বক লুণ্ঠিত সোনা, টাকা ও মূল্যবান মালামাল উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের প্রতি দাবি করেন।

001

আরও পড়ুন

কৃষকের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, রাত ২টার দিকে হঠাৎ ঘরের বাইরে থেকে বিকট শব্দ শুনতে পাই। ঘরের দরজা ঢেঁকি দিয়ে ভেঙ্গে মুখোশ পরিহিত চার ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের বাইরে কতজন ডাকাত পাহারায় ছিল তা তিনি বলতে পারেননি। ডাকাতেরা দা ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে সামাদ মোল্লা ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে। ডাকাতেরা হুমকি দিয়ে বলে চাওয়ার সাথে সাথে সোনা না দিলে তাদের সাথে থাকা নাতিন ফাহাদ ও তাসনিয়াকে তুলে নিয়ে যাবে। পরে ডাকাতেরা ১৭ ভরি সোনা, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান কাপড়চোপর লুটে নেয়। খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকো পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

002

গৃহকর্তা কৃষক আব্দুস সামাদ মোল্লা বলেন, শুক্রবার (৭ আগস্ট) পাশের বাড়ীতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তার তিন মেয়ে তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে আমার বাড়ীতে গত দুইদিন আগে বেড়াতে আসে। সৌদি প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী কৃষকের মেয়ে মুক্তা বেগমের সাত ভরি স্বর্ণ, অপর মেয়ে সাদিয়া আক্তারের সাত ভরি স্বর্ণ, ছোট মেয়ে সাথি আক্তারের তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩