ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, অনলাইনে লাইভ সম্প্রচার এবং অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে নোয়াখালী থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তারা চৌমুহনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আটকে থাকা এক তরুণী গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চার তরুণীকে উদ্ধার এবং পাঁচজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ভিডিও ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক তরুণীকে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে চৌমুহনীতে আনা হয়। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করা হয়। একই সঙ্গে তার অশ্লীল ভিডিও ধারণ করে অনলাইনে প্রচার করা হতো। ওই বাসায় আরও কয়েকজন তরুণীকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার হওয়া তরুণীদের অভিযোগ, অভিযুক্তরা তাদের ওপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। প্রতিবাদ করলে চাবুক, ছুরি ও কাঁচি দিয়ে আঘাত করা হতো। এছাড়া অনলাইনে লাইভ সম্প্রচারের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
‘ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে’ নারীর ছবি-ভিডিও ধারণ করে রাখেন রাফিদ, অতঃপর...
মোবাইলে রেখেছিলেন পর্নো, যে পরিণতি হলো যুবকের
জাহ্নবীর ৫৫২টি ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট লিংক নিয়ে আদালতের নির্দেশ
পর্নোগ্রাফি তৈরি, সুমাইয়াকে নিয়ে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য