ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাজার থেকে ফেরার পথে যুবলীগ নেতা খুন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম
নিহত শরীফুল ইসলাম হীরা। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ছু‌রিকাঘা‌তে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কামরুল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফুল ইসলাম হীরা (৩৫) উপজেলার উজানচর ইউনিয়নের বহাদুরপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত জাবেদ আলীর ছেলে ও গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার শ্বশুরবাড়িতে থাকতেন।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ও কামরুল একে অপরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।

শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে নিজের কাছে থাকা ছুরি দিয়ে আক্রমণ করেন কামরুল। এতে শরীফুল গুরুতর আহত হন।

আরও পড়ুন

অপর একটি সূত্র জানিয়েছে, কামরুল ও হীরার মধ্যে প্রায়ই টাকা নিয়ে কথা কাটাকাটি হত। শনিবারও সে রকম ঝগড়ার এক পর্যায়ে কামরুল হীরার পে‌টে ছুরিকাঘাত ক‌রেন। এ সময় রক্তাক্ত অবস্থায় তিনি মা‌টি‌তে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত গোয়ালন্দ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে, ফেরার পথে ধর্ষণ-খুন তাজমিন
খুন হওয়ার আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল তাজমিন
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা