ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

১০ ছাত্রদল নেতাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি সংগৃহীত

একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তর্কবিতর্ককে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির ১০ নেতাকর্মী।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীরা হলেন—ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই গ্রামের আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।

আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেন, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই রেকর্ডে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ও ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।

আরও পড়ুন

বাপ্পী আরও জানান, জাহিদকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছালে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, অডিও রেকর্ড নিয়ে বিরোধের জেরে জাহিদকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী সেখানে যান। এ সময় ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান ও তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল্টু মেম্বারের নেতৃত্বে অতর্কিত এই হামলা চালানো হয়।

ঘটনার পর রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার পর তার মরদেহ উদ্ধারের সাত দিন পর ঘটনাস্থলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ।
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে মো. নবীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে শুভ (১৭) ও মো. আপন (১৪)।
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নিয়েছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
স্লুইসগেটে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ময়মনসিংহ সদরের বেগুনবাড়ির স্লুইসগেটে ড্রামের বিতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
স্লুইসগেটে ভাসমান ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়ি ফেরে বাকপ্রতিবন্ধী শিশু, যে সাজা পেলেন শহিদুল 
আরও পড়ুন
ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় 
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরা
কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার