ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বালু বোঝাই ট্রাক উল্টে পড়ে চালক নিহত

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি : সংগৃহীত

বান্দরবানে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে উল্টে পড়ে চালক নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বান্দরবান-কেরানীহাট সড়কের প্রবেশ পথ লাল ব্রিজ সংলগ্ন আমতলীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মোহাম্মদ মিজানুর রহমান (২৩)। তাঁর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, চট্রগ্রামের সাতকানিয়া থেকে একটি বালু বোঝাই ট্রাক বান্দরবান লাল ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হয়। আহত হয় ট্রাকের হেলপার এবং তাকে বান্দরবান সদর ভর্তি করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাতকানিয়া থেকে নির্মাণকাজে ব্যবহারের জন্য ট্রাকে করে বালু নিয়ে আসছে বান্দরবানে। জেলা শহরের প্রবেশ পথ লাল ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চালক ঘটনাস্থলেই নিহত হন এবং হেলপার আহত হয়। আহত হেলপারকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের