ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় ৩ প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা 

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আরটিভি

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বৈশাখী ও শিকদার ডাইন নামে ২টি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘর নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সোনারগাঁ কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করে পরে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

অভিযানে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দিক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন, পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আজ মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ ও প্রক্রিয়া নীতি অনুসরণ না করায় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তাদেরকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতেও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ