ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৭ জন আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপকভাবে শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম।

এর আগে সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রূপিয়ারচর (রবিয়ারচর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন— মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক। তারা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বসতঘরে ঢুকে একটি শিয়াল আক্রমণ শুরু করে। এরপর বাড়ির আশপাশে এবং রাস্তায় চলাচলের সময় সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে শিয়ালটি এলোপাতাড়ি কামড়াতে থাকে। দিনের আলোতে শিয়ালের এমন অতর্কিত আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম বলেন, শিয়ালের আক্রমণে আহত হয়ে হাসপাতালে আসা ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে এবং সুরক্ষামূলক জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে পিছলে পড়া নিয়ে বিরোধের জেরে মামুন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আ. জব্বার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
গোসলের সময় পিছলে পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল কিশোরের
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
সোনালী আমন ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে নিম্নচাপের প্রভাবে টানা তিনদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান সংলগ্ন এলাকার অর্ধশতাধিক কৃষক। পাকা ও আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গিয়ে পচে যাওয়ায় মাথায় হাত পড়েছে প্রান্তিক চাষিদের। ঋণের বোঝা আর ফসল হারানোর শোকে এখন দিশেহারা পুরো এলাকার কৃষক পরিবারগুলো।
পানিতে তলিয়ে গেছে পাকা ধান, ঋণের বোঝা মাথায় নিয়ে কাঁদছেন ফটিকছড়ির কৃষকরা
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
কান্ট্রি গেমসে যোগদান ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
তিনদিন বন্ধ থাকার পর আবারও কক্সবাজার থেকে-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটক
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয় যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। সোনারগাঁ থানায় করা এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।
সোনারগাঁয় বাস ও খড়বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় ২৫৭ জনের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ