ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
ডাকাতরা আলমারি ও আসবাবপত্র তছনছ করে। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ৮ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতরে আব্দুল লতিফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির সময় বাড়ির মালিক আব্দুল লতিফ সপরিবারে সিরাজদিখানের খাসমহলে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। ওই বাড়িতে থাকতেন ডিসি প্রজেক্টের জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে ভবনের ভেতরে ঢোকে। ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে মাওলানা আল-আমিন ভবনের ছাদে উঠে যান।

এরপর ডাকাতরা বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৮ লাখ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, আমার বাড়িতে প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব থাকতেন। ডাকাতির সময় আমি পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলাম। ডাকাতরা ঘরের আসবাবপত্র ও আলমারি ভেঙে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মোট ১২ লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে।

আরও পড়ুন

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি
বাবা গুম শুনতে শুনতে ছেলে পরীক্ষা দিতে গেছে: ইলিয়াস আলীর স্ত্রী
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান, বিএনপি নেতাকে শোকজ