ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে পেটালেন ইউএনও

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ইজারাদার পক্ষ জানিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আনসার ও র‍্যাব সদস্যদের নিয়ে বালু বিক্রির পয়েন্টে গিয়ে কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও তাকে থাপ্পড় মারেন। পরে র‍্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে লাঠি নিয়ে কয়েকবার আঘাত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাকে থামানোর চেষ্টা করেন।

ইজারাদার পক্ষের দাবি, পরে সারোয়ার জাহানকে র‍্যাবের গাড়িতে করে ধলা এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ঘটনার বিষয়ে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ
জানা যায়, কয়লাবাহী জাহাজ এপিজে শিরিন ও একটি লাইটার জাহাজের পাশে ধাক্কা দিয়েছে সয়াবিনবীজবাহী এমভি এইচজি সিডনি। 
‘আল্লাহরে, ইন্না লিল্লাহ!’ দুই জাহাজের চাপে লাইটার শেষ
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে প্রায় ১৩ কেজি ওজনের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ থেকে ১২ ফুট। পরে স্থানীয়রা সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
মাছ ধরার জালে উঠে এলো বার্মিজ অজগর
নারায়ণগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন 
নারায়ণগঞ্জে ছাত্রলীগের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
ভোটার হওয়ার জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। 
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
আরও পড়ুন
ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে পিচ, সড়কে অনিয়মের অভিযোগ
সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান
দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিলো সরকার
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও